রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে জালিয়াতি, দুই প্রতিষ্ঠানকে জরিমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫




লক্ষ্মীপুর, ১১ মার্চ, ২০২৫ : জেলায় গতরাতে খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নিম্নমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষী ভাই চাল ও বনফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রির অভিযোগে অক্ষয় স্টোর মালিক আকাশ চন্দ্র সাহাকে ১ লাখ টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অভিযোগে জামাল বেকারির মালিক তৌহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাঞ্চানগর ও বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার ডা. সুমধুচক্রবর্তী, সদর ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম ও রিয়াজ উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশ ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা বলেন, রমজান জুড়ে অভিযান চলবে। যেন ভোক্তাদের সঙ্গে কোন ধরনের প্রতারণা ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews