শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ​মাঠে মাঠে কাদা-পানির গন্ধ, বৃষ্টি-রোদ উপেক্ষা করে বীরগঞ্জে আমন রোপণের ধুম ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, আতঙ্কে  পর্যটকদের  ছোটাছুটি ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কর্ণফুলীতে নকল ‘রূপচান্দা’ তেলের কারখানার সন্ধান, রমজানের বাজারে প্রশাসনের কঠোর অভিযান

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রমজান মাসকে সামনে রেখে অনুমোদনহীনভাবে বোতলজাত করা বিপুল পরিমাণ নকল সয়াবিন তেলের সন্ধান পেয়েছে প্রশাসন। উপজেলার সৈন্যেরটেক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার ভেজাল ও নকল ‘রূপচান্দা’ ব্র্যান্ডের তেল জব্দ করা হয়। নকলচক্রটি জনপ্রিয় ব্র্যান্ড “রূপচান্দা” সয়াবিন তেলের হুবহু মোড়ক তৈরি করে প্রতারণার মাধ্যমে বাজারজাত করছিল। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছিলেন।
রমজান বাজারে মনিটরিং অভিযানে প্রশাসনের অভিযান
রোববার (২ মার্চ) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশে কর্ণফুলীর ব্রীজঘাট বাজার এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে তাকে সহযোগিতা করেন কর্ণফুলী থানার এসআই ফিরোজ ও তার পুলিশ টিম। অভিযানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ ছিল, কিছু ব্যবসায়ী সংকটের অজুহাতে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিচ্ছিলেন, আর কেউ কেউ নকল ব্র্যান্ডের তেল বিক্রি করছিলেন। এমনকি অনেক দোকানে তেলের সহজলভ্যতা না থাকলেও উচ্চমূল্যে কালোবাজারি করে বিক্রি করার প্রবণতা দেখা যায়।
অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের দাম বাড়ানোর দায়ে জরিমানা
অভিযানে শুধুমাত্র নকল তেলই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে লেবু, সবজি ও ফলমূল বিক্রির অপরাধেও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয় এবং মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
কোনো অনিয়ম সহ্য করা হবে না: প্রশাসন-এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন—
“জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের অসাধু ব্যবসায়ী কার্যকলাপ বা ভেজাল পণ্য বিক্রি সহ্য করা হবে না। রমজানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য নিশ্চিত করতে আমাদের অভিযান চলবে।”
জনগণের স্বার্থে প্রশাসনের এমন কার্যক্রম প্রশংসিত হলেও, বাজারে ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। রমজান মাস সামনে রেখে বাজারে যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে ও নিরাপদ পণ্য পেতে পারে, সেই নিশ্চয়তা দেওয়া প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews