রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

০২টি বিদেশী পিস্তল ও ০৯ রাউন্ড গুলিসহ ছাত্রলীগের ২ নেতার আটক

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫




২২ ফেব্রুয়ারি কোতোয়ালী থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট এলাকা থেকে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ২ নেতাকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ০২টি বিদেশী পিস্তল (ম্যাগাজিন সহ) ও ০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম মহোদয়ের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পুঃ পরিদর্শক (তদন্ত) মোঃ আফতাব হোসেন, পুঃ পরিদর্শক (অপারেশন) রুবেল আফ্রাদ, এসআই মনিরুল আলম খোরশেদ, এএসআই মাহবুবুর রহমান, সুমন মিয়া, মঈনুল হাসান মনির, খন্দকার মোঃ হাসান সহ অন্যান্য সদস্যরা।
অভিযানে আটক করা হয় চট্টগ্রাম কর্মাস কলেজের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান আলী মাসুদ (৩৩) এবং চট্টগ্রাম ইসলামীয়া কলেজের সাবেক ছাত্রলীগের ভিপি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনছুর আলী (৪৭)। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত বিদেশী পিস্তল এবং গুলি জব্দ করা হয়।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযানে আরও তথ্য পাওয়ার আশা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews