1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চান্দগাঁও থানার 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ !

চান্দগাঁও থানার ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

মোহাম্মদ ইব্রাহিমঃ
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছেন।

১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ৬:২০ মিনিটে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন মিয়া ও সঙ্গীয় ফোর্স বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন:মো. রমজান আলী (৫৫), পিতা-মৃত আব্দুস শুক্কুর, মাতা-নুরনাহার, সাং-বদনপুর, আনুমাঝির বাড়ী, পোঃ মেরিন একাডেমি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম (যুবলীগের সক্রিয় কর্মী)। মো. নুর (৪৮), পিতা-মৃত সালেহ আহম্মদ, মাতা-আলমাস খাতুন, সাং-জলদা সুলতান বাপের বাড়ী, ৭নং ওয়ার্ড, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম (যুবলীগের সক্রিয় কর্মী)। মো. ইমরান হোসেন (৩২), পিং হাজী শহিদউল্যাহ প্রকাশ স্বপন মোল্লা, মাতা-জাহানারা বেগম, সাং-রৌফাবাদ, ইস্পাহানি দোকানের পূর্ব পাশে, স্বপন মোল্লার বাড়ি, ২য় তলা বিল্ডিং, ৭নং ওয়ার্ড, বায়েজীদ বোস্তামী, চট্টগ্রাম। বর্তমানে- হুক্কারগলি, রনির বাড়ির পাশে, স্বপন মোল্লার নতুন বাড়ি, সেমিপাকা ঘর, ৭নং ওয়ার্ড, বায়েজীদ বোস্তামী, সিএমপি, চট্টগ্রাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১৫, তারিখ-১০/০৯/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩২৬/১০৯/৩৪ পেনাল কোডের আওতায় মামলা রয়েছে।
সিএমপি চান্দগাঁও থানার পক্ষ থেকে এই সফল অভিযানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট