1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ১১ নেতাকর্মী আটক - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ !

অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ১১ নেতাকর্মী আটক

মো. গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত লক্ষ্মীপুরের সদরে ৪ জন, রায়পুরে ২ জন, রামগঞ্জে ৩ জন ও রামগতিতে ২ জন।
গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর সদরের আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান সোহেল, যুবলীগ নেতা আবদুল মালেক, সাইফুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, রায়পুরের আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, ওমর ফারুক, রামগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন, রামগতিতে যুবলীগ নেতা মো. রুবেল ও ছাত্রলীগ নেতা আকতার হোসেন বিপ্লব।
জেলা পুলিশ সূত্র, গত সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট