1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. বশির গাজী, এসআই (নিঃ) রাশেদুল ইসলাম, এসআই (নিঃ) ইমরান ফয়সাল, এএসআই (নিঃ) জালাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
গত ৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮টা ৪০ মিনিটে চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চান্দগাঁও থানায় দায়ের করা মামলা নং-২৫, তারিখ-২৮/০১/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী ছিনতাইকারী গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. আরিফ (২০) – পিতা: মো. আনোয়ার, মাতা: নূর নাহার বেগম, ঠিকানা: কোলাপাড়া লম্বা কলোনী, গ্রিন সোসাইটির পাশে, জান আলী রেলস্টেশন, চান্দগাঁও, চট্টগ্রাম।
২. মো. সুমন (৩০) – পিতা: আবুল কালাম সওদাগর, মাতা: লাকী বেগম, ঠিকানা: চরপাতা, সৈয়দ মুখির বাড়ি, দৌলতখাঁ, ভোলা; বর্তমানে চান্দগাঁও থানার জান আলী রেলস্টেশন এলাকার ৮ নম্বর পুল সেলিমের ভাড়াঘরে বসবাসরত।
3. মো. রুবেল ওরফে রবিন (২৭) – পিতা: মো. সেলিম, মাতা: রোকেয়া বেগম, ঠিকানা: সাইফুদ্দিন কলোনী, সেলিমের ঘর, ৮ নম্বর জান আলী রেলস্টেশন, চান্দগাঁও, চট্টগ্রাম।
4. জাকির হোসেন (২৮) – পিতা: কালু মিয়া, মাতা: তাসলিমা বেগম, ঠিকানা: চরভূতা, লালমোহন, ভোলা; বর্তমানে মৌলভী পুকুরপাড়, চান্দগাঁও, চট্টগ্রাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন। চান্দগাঁও থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট