1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

গোবিন্দগঞ্জ কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এস এম সবুজ ফকির 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নাকাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে নাকাই ইউনিয়ন কৃষকদল এ সমাবেশের আয়োজন করে।
নাকাই ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহারুল ইসলাম প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, জেলা কৃষক দলের আহবায়ক মোস্তাক আহমেদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান মহলদার, উপজেলা কৃষকদলের নবগঠিত আহবায়ক আব্দুল হালিম সরকার, সদস্য সচিব আব্দুল ওহাব সরকার লিটন, উপজেলা যুুবদলের আহবায়ক তৌহিদুল আলম জুয়েল, সিনিয়র যুগ্ন আহবায়ক আতাউর রহমান সরকার, যুগ্ন আহবায়ক সৈয়দ আবুল মোস্তান, রুহুল রকেট, মাহাবুর রহমান, রাকিব হাসান রিপন, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম, নাকাই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মোস্তাইন বিল্লা লুলু প্রমুখ।
এসময় উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল হালিম সরকার বক্তব্যে তিনি বলেন, কৃষকদের সংখ্যাগরিষ্ঠ করার লক্ষ্যে সারাদেশে কৃষক সমাবেশ করা হচ্ছে। আগামী দিনে কৃষক সংগঠন আরো শক্তিশালী হবে।  অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়ন কৃষকদলের পক্ষ থেকে কাঁচি ও গামছা দিয়ে অতিথিদের বরণ করে নেন। সমাবেশে নাকাই ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট