1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ১৩-১৬ ফেব্রুয়ারি

স ম জিয়াউর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

আগামী ১৩-১৬ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫”। “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” এর বিভিন্ন ইভেন্টে কাজ করার জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে দরপত্র আহবান করা হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্তৃক দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ ৯ জানুয়ারি, ২০২৫ তারিখ দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত। ৯ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ঃ৩০ মিনিটে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।
সভার সভাপতি “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
দুপুর ১২ : ৩০ মিনিটে রিহ্যাব চট্টগ্রাম অর্গানাইজিং কমিটি ২০২৫ “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” এর ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের জমাকৃত দরপত্র উন্মুক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মোহাম্মদ মোরশেদুল হাসান। তিনি বলেন এবারের ফেয়ার সম্পর্কে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারনা চালানো হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নুর উদ্দিন আহাম্মদ, জনাব মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য জনাব রেজাউল করিম, মোঃ জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, আশীষ রায় চৌধুরী, এস এম আদীবুল হুদা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট