1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

দেবী হয়ে ধরা দিলেন কাজল

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

কাজল আগরওয়াল মিথোলজিক্যাল ড্রামা ‌‘কান্নাপ্পা’ ছবিতে অভিনয় করেছেন। এ ছবিতে তাকে দেখা যাবে পাবর্তী দেবীর চরিত্রে। এ চরিত্রটির প্রথম লুক প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ হওয়ার পর নেটিজেনদের নজর কেড়েছে।

কাজল আগরওয়াল তার চরিত্র পর্বতী দেবী হিসেবে প্রথম লুক প্রকাশ করার সঙ্গে সঙ্গে একটি নোটও শেয়ার করেছেন, যেখানে দেবী পার্বতীর মহিমা সম্পর্কে লেখা ছিল, ‘তিনটি জগতের অধিপতি মা! ত্রিশক্তি, যারা তাদের ভক্তদের রক্ষা করেন! পবিত্র শ্রী কালাহস্তি মন্দিরে বাস করেন জ্ঞান প্রসুনাম্বিকা!” পোস্টের ক্যাপশনে কাজল লিখেছেন, “একটি স্বপ্নের চরিত্র! ২০২৫ শুরু করছি এই পবিত্র চরিত্রে।’

বড় বাজেটে শিবভক্ত কান্নাপ্পার কিংবদন্তি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এতে কানাপ্পার চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু মঞ্চু। এতে আরও অভিনয় করেছেন মোহন বাবু, আর. শরৎকুমার, অর্পিত রাঙ্কা, কৌশল মান্দা, রাহুল মাধব, দেবরাজ, মুকেশ রিশি, ব্রাহ্মানন্দাম, রাঘু বাবু, প্রীতি মুখুন্দন এবং মাধুসহ অনেকে।

ছবিতে অক্ষয় কুমার হাজির হবেন শিবের চরিত্রে। এর মধ্য দিয়েই তেলেগু সিনেমায় অভিষেক হতে চলেছে অক্ষয়ের। সেইসঙ্গে কাজল আগরওয়াল এক দশকেরও বেশি সময় পর অক্ষয় কুমারের সঙ্গে আবারও পর্দায় একত্রিত হচ্ছেন ‘কানাপ্পা’ ছবি দিয়ে। এর আগে তারা শেষবার একসাথে কাজ করেছিলেন ২০১৩ সালের ‘স্পেশাল চব্বিস’ ছবিতে।

এছাড়াও সিনেমাটিতে ক্যামিও চরিত্রে উপস্থিত হবেন মোহনলাল এবং প্রভাসও। ছবির সংগীত পরিচালনা করেছেন স্টিফেন দেবাসি, চিত্রগ্রহণ করেছেন শেলডন চৌ এবং সম্পাদনা করেছেন অ্যান্থনি। মুকেশ কুমার সিং পরিচালিত সিনেমাটি ২৫ এপ্রিল মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত।

সূত্র : নেট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট