শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

জংলি’ আসছে এই ঈদ উল ফিতরে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫




চুপ ছিলাম দেখে ভাবিস না ‘জংলি’ তোদের ভুলে গেছে। ‘জংলি’ আসছে হুংকার নিয়ে।’ দুপুর ১টার দিকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট পোস্টারের ক্যাপশনে এটাই লেখেন নায়ক সিয়াম আহমেদ, পরিচালক এমন রাহিম ও জংলি সিনেমার টিম। জানিয়ে দেন, বিকেল তিনটায় আসবে পোস্টার সঙ্গে বিশেষ ঘোষণা।  এই বিশেষ ঘোষণা যে জংলি সিনেমা বিষয়ক কিছু, সেটা আন্দাজ করতে পেরেছিলেন অনেকেই। ফলে সিয়ামের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ঘোষণার।

তিনটা বাজতেই একযোগে জংলি সিনেমার সব তারকা ও কলাকুশলীদের ফেসবুক ওয়ালে প্রকাশ পায় সিনেমাটির মোশন পোস্টার, সঙ্গে ছিল মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। পোস্টারের ক্যাপশনে লেখা- “জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্তজল/মহামারী যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews