মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

মেসি-সুয়ারেজের সঙ্গে ফের জুটি বাঁধার ইঙ্গিত নেইমারের

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

আগে থেকেই শোনা যাচ্ছিল আগামী জুনে চুক্তির মেয়াদ শেষে আল হিলাল ছাড়তে পারেন নেইমার। এবার সেই ইঙ্গিত দিয়েও দিলেন। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে মেসির ক্লাব ইন্টার মিয়ামি।

সিএনএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘স্পষ্টতই, (লিওনেল) মেসি এবং (লুইস) সুয়ারেজের সাথে আবার একসঙ্গে খেলা হবে অসাধারণ।

তারা আমার বন্ধু। আমরা এখনও একে অপরের সাথে কথা বলি। সেই ত্রয়ীকে পুনরুজ্জীবিত করা হবে আকর্ষণীয়। আমি আল-হিলালে সুখী, সৌদি আরবে সুখী আছি।

তবে কে জানে, ফুটবল চমক দিয়ে ভরা।’

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার মিলে বার্সেলোনায় আইকনিক ত্রয়ীর জন্ম দেন।  ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ীর ৩৬৪টি গোল ও ১৭৩টি অ্যাসিস্ট রয়েছে। তাদের অসাধারণ নৈপূণ্যে প্রথম মৌসুমে জিতে নেয় ট্রেবলও ।

তবে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে নেইমার প্যারিস সেন্ট-জার্মেইয়ে যোগ দিলে অবসান ঘটে এই সফল ত্রয়ীর।

২০১০ সালে ব্রাজিল দলে অভিষেকের পর ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন নেইমার। হয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে জাতীয় দলের হয়ে এখনো বড় কোনো ট্রফি জেতা হয়নি (যদিও কনফেডারেশন কাপ ও অলিম্পিক সোনা জিতেছেন) এই ফরোয়ার্ডের। তার জাতীয় দলের অধ্যায় শেষ হতে পারে বড় কোনো শিরোপা না জিতেই।

ইনজুরির কারণে বর্তমানে রয়েছেন জাতীয় দলের বাইরে। তাই ২০২৬ সালের মধ্যে তিনি জাতীয় দলে ফিরতে পারবেন কিনা। ‘আমি চেষ্টা করব। আমি সেখানে থাকতে চাই। আমি জাতীয় দলের অংশ হওয়ার জন্য যা কিছু করতে পারি তা করব।’

‘আমি জানি, এটি আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ সুযোগ, আমার শেষ চেষ্টা এবং আমি এটি খেলতে পারার জন্য সবকিছু করতে চাই।

সূত্র :নেট

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews