1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে আটকা পড়েছেন ২২০ জন বাংলাদেশি। রোববার গভীর রাত থেকে সেখানে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন। যাত্রীদের অভিযোগ, সকাল গাড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি কখন তাদের ঢাকায় ফেরানো হবে, সে বিষয়েও কোন তথ্য জানানো হয়নি।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়ালালামপুর বিমান বন্দর থেকেই রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটি রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকা ছিল। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে বিমানের নারী-শিশু ও অসুস্থ রোগীদের অনুরোধে মানবিক বিবেচনায় তাদের সিকিউরিটি চেকপয়েন্টের যাত্রী প্রতীক্ষালয়ে নিয়ে আসা হয়।

সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট