1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

হত্যা মামলার আসামিকে ধরতে যাওয়ায় পুলিশের উপর হামলা, আটক ১৫

সুচিত্রা রায়
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সাভারের আশুলিয়ায় পুলিশের ওপর হামলা করেছে আসামিপক্ষের লোকজন। এসময় এক পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত উপ-পরিদর্শকের নাম মো. রবিউল ইসলাম। তিনি আশুলিয়া থানায় দায়িত্ব পালন করছেন। তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, আশুলিয়ার ওই এলাকায় অভিযানে যায় পুলিশের একটি টিম। এসময় ছাত্র হত্যা মামলার আসামি রাজন ভুইয়ার ভাই রাকিব ভুইয়াকে ব্যাটমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে পেয়ে রাজন ও তার ভগ্নিপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রবিউল ইসলাম নামের এক পুলিশের এসআই গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে রাত দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ সদস্য ভর্তির বিষয়ে তিনি বলেন, ধাক্কাধাক্কির সময় একজন আহত হয়েছেন তিনি হাসপাতালে আছেন। এঘটনায় এখন পর্যন্ত (রাত দেড়টা) ১৫ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট