1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

মোঃ গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

লক্ষ্মীপুর জেলা কারাগারে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৭৪) মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি মারা যান। ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে তিনি কারাভোগ করছেন।
আব্দুর রহিম সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
জেল সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি সূত্র জানায়, ২০০৭ সালে সদর থানার একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে আদালত সাজা প্রদান করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি জেল ও দায়রা জজ কর্তৃক তার সাজার পরোয়ানা দেওয়া হয়। শুক্রবার সকালে গোসল করতে গেলে স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আব্দুর রহিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, ‘একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে ১৫ বছরের সাজা দেন আদালত। স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট