1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
খোলা চিঠি - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

খোলা চিঠি

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মাননীয় জেলা প্রশাসক মহোদয়
চট্টগ্রাম জেলা।
বিষয়: চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মেয়াদ বৃদ্ধি না করার অনুরোধ প্রসঙ্গে।
(উক্ত হাসপাতালের কমিটি সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্টে রিট মামলা চলমান রয়েছে)

মহোদয়,
সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি, আপনি সুস্থ এবং কর্মব্যস্ত আছেন। আমি একজন জীবন সদস্য হিসেবে হাসপাতালের বৃহত্তর স্বার্থে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনি নিশ্চয় অবগত আছেন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি জাহাঙ্গীর চৌধুরীকে অপসারণের দাবিতে একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা চালিয়ে আসছিল। এ চক্রটি মূলত পূর্বে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় চাকরিচ্যুত হয়েছি, সেই চাকরিচ্যুত কয়েকজন কর্মচারী এবং বর্তমান কর্মচারীদের উস্কানি দিয়ে তথাকথিত আন্দোলনের নামে হাসপাতালের পরিবেশ অশান্ত করে তোলে।
আপনার প্রশাসন এই পরিস্থিতির দিকে নজর দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন, যার মেয়াদ ছিল ৪৫ দিন। এর ফলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। বিশেষ করে, সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সশরীরে হাসপাতালে উপস্থিত হয়ে চলমান সমস্যাগুলো নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তিনি কর্মচারীদের বেতন পরিশোধসহ হাসপাতালের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। তার এ উদ্যোগে হাসপাতালের কর্মচারীরা আন্দোলন থেকে সরে এসে নিয়মতান্ত্রিকভাবে কাজে ফিরে যান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তথাকথিত আন্দোলনের মূল উদ্দেশ্য ও ষড়যন্ত্র তারা বুঝতে পেরে পুনরায় সভাপতির নেতৃত্বে কাজ করতে সম্মত হন।
এখানে উল্লেখ্য, জাহাঙ্গীর চৌধুরী দীর্ঘ ৩০ বছর ধরে তার মেধা ও শ্রম দিয়ে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে একটি জাতীয় মানের প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার অক্লান্ত প্রচেষ্টায় এ হাসপাতাল আজ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান। কিন্তু কিছু স্বার্থান্বেষী ও অপদস্থ কর্মচারী এ হাসপাতালকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

মহোদয়, সব দিক বিবেচনা করে আমরা মনে করি, বর্তমানে হাসপাতাল যেহেতু স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে, তাই আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মেয়াদ বৃদ্ধির আর কোনো প্রয়োজন নেই। অতএব, আপনার প্রতি অনুরোধ, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পরিচালনার দায়িত্ব সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর ওপর পুনরায় অর্পণ করে এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুসংগঠিত করার সুযোগ করে দেবেন।

নিবেদক:
মো. কামাল উদ্দিন
জীবন সদস্য
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল
চট্টগ্রাম।
(লেখক, সাংবাদিক, গবেষক, টেলিভিশন উপস্থাপক এবং মহাসচিব, চট্টগ্রাম নাগরিক ফোরাম)
যোগাযোগ: ০১৭১১৭২২২৪৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট