রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

একাত্তর গ্রন্থের লেখক জামশেদ উদ্দিনকে হয়রানির অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪




চট্টগ্রামের লেখক জামশেদ উদ্দিন এবং তাঁর রচিত একাত্তর গ্রন্থের বিরুদ্ধে দায়রা জজ আদালত, বিশেষ ট্রাইব্যুনাল (১)-এ একটি রিভিউ মামলা দায়ের করা হয়েছে। ২৫ আগস্ট ২০২৪ তারিখে মামলা নং ৫১৪/২৪ রুজু করা হলেও অভিযুক্ত লেখক জামশেদ এখনো জানেন না। মামলার বাদী আকবর হোসেন গোপনীয়তার সাথে মামলাটি পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। একদল স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় লিপ্ত এবং ইতিমধ্যে ১৮ নভেম্বর ২০২৪ তারিখে মামলার শুনানি ধার্য ছিল। এর আগে, আকবর হোসেনের দায়ের করা আরেকটি মামলা (নং ৪২০/২৩) সীতাকুণ্ড সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৯ মে ২০২৪ তারিখে খারিজ করে দেয়।

লেখক জামশেদ উদ্দিন জানান, “একাত্তর গ্রন্থের বিষয়বস্তু মুক্তিযুদ্ধ ও গণমানুষের সংগ্রামের ইতিহাস। এ বই নিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরে যে চিত্র ফুটে উঠছে, তা কেবল আমাকে নয়, স্বাধীন লেখালেখির ক্ষেত্রেও হুমকি।” সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের হয়রানি স্বাধীন লেখকদের জন্য একটি অশনিসংকেত। লেখক সমাজের প্রতি দায়বদ্ধ থেকে এই হয়রানি মূলক কর্মকাণ্ডের অবসান হওয়া প্রয়োজন।

জামশেদ উদ্দিনের পক্ষে মতপ্রকাশ করে বিশিষ্ট আইনজীবী আরিফুর রহমান বলেন, “মামলাটি যে উদ্দেশ্য প্রণোদিত, তা আদালতে স্পষ্ট হবে। লেখালেখি ও মুক্ত চিন্তার প্রতি এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।”
জামশেদ উদ্দিন ও তার গ্রন্থকে ঘিরে এ হয়রানি মূলক মামলার ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এতে শুধু একজন লেখকই নয়, স্বাধীন সাহিত্য চর্চার ক্ষেত্রও আক্রান্ত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews