শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশে  ১০ ব্যাগে ১২৩টি হাত বোমা উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
গত সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট একটি টিম এসে ১০ টি ব্যাগে থাকা ১২৩ টি বোমা নিরাপদ জায়গায় বিস্ফোরিত করেন । পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার ধারে প্রথমে নয়টি কালো রং এর হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। সাথে সাথে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আর এর কিছু সময় পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগ পুরো এলাকা ঘিরে রাখেন। পরে বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট আসে সেখানে দশটি ব্যাগ পান তারা। সেগুলো উদ্ধার করে একসাথে করে বিস্ফোরিত করেন।
স্থানীয় আব্দুল জলিল বলেন, সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক এক সাথে হেটে যেতে দেখেছি। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রং এর ব্যাগ। এগুলো দেখে আমরা পুলিশকে খবর দেই। তারা আসে।  এখন এই এলাকায় আতঙ্ক বিরাজ করছি। ডামুড্যা থানার সাব ইনেসপ্টেক্টর ইয়ার হোসেন বলেন, আমরা ৯ টার সময় খবর পাই উত্তর আকালবরিশ এলাকায় বোমা সদৃশ্য কিছু দেখে এলাকার লোক আমাদের খবর দেয়। আমরা সাথে সাথে এখানে চলে আসি। আমাদের বোম ডিস্পনসার গ্রুপকে খবর দিলে তারা আসে। আমরা পুর এলাকাকে ঘিরে রাখে।
সহকারী পুলিশ সুপার ভেদাগঞ্জ সার্কেলের মোঃ মুশফিকুর রহমান বলেন, আমরা ঘটনা শোনার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হউ। পুলিশ ও সেনাবাহিনী একটি টিম পুরো এলাকাকে ঘিরে রাখে। সন্ধ্যায় ঢাকা থেকে বোম ডিসপোজাল গ্রুপ এসে বোমাগুলো বিস্ফোরিত করে। ১২৩ টি বোমা ছিল ১০ টি ব্যাগে। আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews