শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ! দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ ! পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি ! জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিপাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাল কাগজে জমি খারিজের অভিযোগ সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার ! কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  ! চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি ! ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা ! পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি

ব্রাহ্মণপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে বিষ পান করে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে । রোববার ( ১০ নভেম্বর ) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের পৃথক পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
বিকেলে কীটনাশক পান করা শিক্ষার্থী ( ১৬ ) ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে সন্ধ্যায় কীটনাশক পান করা শিক্ষার্থী ( ২১ ) ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। হাসপাতালে প্রথমে আসা শিক্ষার্থীর ( ১৬ ) পরিবার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর মা তাকে পড়াশোনা নিয়ে বকাঝকা করলে সে ঘরে থাকা জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে নেয়। পরে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বিষ পান করা দ্বিতীয় শিক্ষার্থীর ( ২১ ) পরিবার জানায়,  দেরি করে কলেজ থেকে বাড়ি ফেরায় তার মা তার সাথে রাগারাগি করে। এ নিয়ে সে অভিমান করে জমিতে দেয়ার বিষ খেয়ে ফলে। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, বিষ পান করা দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews