রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন জনপ্রিয়তার শীর্ষে জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কক্সবাজারের৬২ ইউপি নির্বাচনের তফশীল চলতি মাসে,এলাকায় নির্বাচনী আমেজ, বিশেষ ঘোষণা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ১০ এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাউফলে তিন মাসব্যাপী কর্মসূচি গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ  ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা  পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! জৈন্তাপুরে বিজিবির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার!

ঠাকুরগাঁওয়ে  জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪



প্রতিবারের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় রবিবার ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় রামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়।
আগে শনিবার সন্ধ্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার শুভ অধিবাস। পরদিন সকাল ৬ টা ৩০ হতে পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল।
সেখানে দিনব্যাপী নিয়ম অনুযায়ী সকালে সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়, এরপর পর্যায়ক্রমে অষ্টমী, নবমী ও রাতে দশমী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এর আগে পুষ্পাঞ্জলি শেষে দুপুরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। এদিকে পূজার আয়োজক কমিটির সভাপতি বাসুদেব ব্যানার্জি বলেন দুর্গাপুজো, কালীপুজো ও ভাইফোঁটার রেশ কাটতে না কাটতে চলে আসে জগদ্ধাত্রী পুজো। মা কালীর বিসর্জনের পরই হৈমন্তিকার জগদ্ধাত্রী আরাধনায় মেতে ওঠবেন সনাতন ধর্মাবলম্বীরা।  দেবী জগদ্ধাত্রী চতুর্ভূজা, তাঁর হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক, বাণ, তাঁর বাহন সিংহ। তিনি করীন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরকে দমন করেন। তাই সিংহের নিচে থাকে হাতির রূপ। শাস্ত্র মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবীর পুজো হয়। অগ্নি, পবন, বরুণ, চন্দ্র এই চার দেবতার দর্প চূর্ণ করতেই দেবীর আবির্ভাব বলে কথিত রয়েছে। রামকৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গনে সিঁদুর খেলা শেষে একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে সোমবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় এর পেছনে টাঙ্গন নদীতে প্রতিমা বিসর্জন মধ্য দিয়ে সমাপ্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews