1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

ঠাকুরগাঁওয়ে রেলওয়ের ৫০ শতকে’র বেশি জমি উদ্ধার: অভিযান রেলওয়ে প্রশাসনের

মো:জাহিরুল ইসলাম রনি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে রেলওয়ের বে-দখল হওয়া জমি উদ্ধারে এবং দখলবাজদের উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) ১১টায় সদর উপজেলা’র রোড রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে প্রশাসন।  লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেবের নেতৃত্ব এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সাথে সেনাবাহিনী, রেলওয়ে পুলিশসহ প্রশাসন উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানের সময় ওই জমিতে বসবাসরতরা অভিযোগ করে বলেন, হঠাৎ মাইকিং করেই উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। এ অবস্থায় থাকার জায়গা নিয়ে দুঃশ্চিন্তায় আমরা। আমরা গরিব মানুষ স্ত্রী সন্তান নিয়ে এখন কোথায় যাব কোথায় থাকবো। আমাদের তো আর বাড়িঘর নেই এটি শেষ ঠিকানা ছিল। সরকারের কাছে আবেদন আমাদের যেন ব্যবস্থা করে দেয়া হয়। রেলওয়ে কর্মকর্তার জানান, ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকার প্রায় অর্ধশত বাড়ি, ও প্রতিষ্ঠান রেলওয়ের জমি দখল করে ছিল। আজ এ জমির মধ্যে ৫০ শতকের বেশি দখলকৃত জমি উদ্ধার করেছে প্রশাসন। আর উচ্ছেদ অভিযানের বিষয়ে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান,দীর্ঘদিনধরেই ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকার জমি বেদখল হয়ে ছিল।তাই আজ সবকিছু আইনগত প্রক্রিয়া মেনেই উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে। এর আগে আমরা এখানে বসবাসরতদের নোটিশ দিয়েছিলাম এরপর মাইকিংও করা হয়েছে কিন্তুু কে শুনে কার কথা এই বলে জানান রেলওয়ে কর্মকতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট