মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সাতক্ষীরায় বিনা লাভের দোকান, কম দামে পেয়ে খুশি ক্রেতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

সাতক্ষীরায় বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। মঙ্গলবার দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। সাতক্ষীরায় অতিবর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশছোঁয়া। এঅবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাখ ২০ টাকা, পেপে ২৬ টাকা, ডাল ১শ’ টাকা, পেঁয়াজ ১শ’ টাকা, মিষ্টি কুমড়া-৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপণ্য পেয়ে খুশী ক্রেতারা। এ্িবষয়ে কাটিয়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘‘ সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুনা কিছু কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘন্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে গেছে। ’’ চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে বিক্রি করা যাচ্ছে বলে জানান আয়োজকরা। এবিষয়ে আয়োজকদের একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য আনসানউল্লাহ জানান, ‘‘কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে। জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান, ‘‘লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews