1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত’কে কারাগারে প্রেরণ

মোঃ জাহিরুল ইসলাম রনি
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

সারাদেশের ন্যয় ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের হত্যারচেষ্টা, ভয়ভীতি ও বোমা বিস্ফোরণ মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
২৭ অক্টোবর রাত ৭.৩০ মিনিটে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মাহবুবুর রহমান এ আদেশ প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, দেবাশীষ দত্ত সমীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার ২৬ অক্টোবর ঢাকার হাজারিবাগ থানার পুলিশ তাকে আটক করে। ২৭ অক্টোবর ঠাকুরগাঁও সদর থানায় আনা হয় এবং রাতে সিনিয়র জুসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এবং আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি তাজুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ড ও জামিন না-মঞ্জুর করে পরবর্তী ৩ ই নভেম্বর শুনানীর দিন ধার্য্য করে আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরোও জানান, ৫ ই অগষ্টের পর এখন পর্যন্ত দেবাশীষ দত্ত সমীরের বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট