1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

শিক্ষককে মিথ্যা  অভিযোগে অভিযুক্ত করা অপচেষ্টা প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

 ফয়সাল মবিন পলাশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা মুরাদনগর এর ঐতিহ্যবাহী বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান কে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত করার কালকে রাতে বস প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন করেছেন।

সকাল ১১ ঘটিকায় বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা।

বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান সৎ ও নিষ্ঠাবান। পরপর কয়েকবার তিনি শ্রেষ্ঠ শিক্ষকের সন্মান অর্জন করে স্কুলের সুনাম বৃদ্ধি করেছেন। কিছু স্বার্থান্বেষি মানুষ তাঁর নামে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করে  বদনাম ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে! বিদ্যালয়টি পরিচালনায় উনার অবদান অপরিসীম।

৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কিছু অসাধু প্রাক্তন ছাত্ররা মিলে স্বার্থ হাসিলে প্রধান শিক্ষককে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব রটাতে থাকে। বিভিন্ন সময় প্রধান শিক্ষকে বিভিন্ন মাধ্যমে  তাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।

চলমান ছাত্র আন্দোলনকে পুঁজি করে প্রধান শিক্ষককে মোঃ মাহবুবুর রহমানকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন সামাজিক মাধ্যমে লেখালেখি করে; যা বিদ্যালয়টির ভাবমূর্তি নষ্ট করে। কিছু স্বার্থলোভী প্রাক্তন ছাত্রদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের সামিল। এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনোটারই সত্যতা নেই।

একটি কুচক্রী মহল কিছু প্রাক্তন ছাত্রছাত্রীদের দিয়ে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে বিভিন্ন মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের মাধ্যমে প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানকে সম্মান হানির অপচেষ্টায় লিপ্ত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, স্কুলের ঐতিহ্য নষ্ট করে ছাত্রছাত্রীদের বিপথগামী করার চেষ্টা করছে।

মানববন্ধন শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান কে মিথ্যা অপবাদ দিয়ে সম্মান খুন্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করেন।

স্কুলের ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি দেবি প্রসাদ মজুমদার বলেন, প্রধান শিক্ষক সেলিম আমার স্নেহভাজন ছাত্র। পরপর কয়েকবার তিনি শ্রেষ্ঠ শিক্ষকের সন্মান অর্জন করে স্কুলের সুনাম বৃদ্ধি করেছেন। তাঁর ‘ট্রেক রেকর্ড’ও ভাল। কে বা কাহারা তাঁর নামে বদনাম ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে! সবাই এ’ দিকটা দেখবেন! আমাদের স্কুলের যাতে কোন বদনাম না-হয় তা’ সবাইকে দেখতে হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও বাংগরা বাজার থানার অফিসার ইনচার্রজ জানান, প্রধান শিক্ষককে বিরুদ্ধে যে মিথ্যা ভিত্তিহ গুজব রটানো হচ্ছে তার অভিযোগ পেয়েছি। ঘটনার সুস্থ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট