1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

গাজীপুরে ট্রাফিক সেবার পর শহরের সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীদের হাতে রং-তুলি

শেখ রাজীব হাসান 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

শেখ রাজীব হাসান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার গাজীপুরের সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা হাতে তুলে নিয়েছে রং-তুলি। গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আবর্জনা ও ময়লা পরিষ্কারের পর এমন উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।
১৫ আগস্ট সরেজমিনে গাজীপুরের টঙ্গী, গাছা, বাসন ও গাজীপুর সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি দেয়ালে ইতিহাস ও বিপ্লবের নানা স্লোগান লিখন, চিত্র অংকনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন কাজের প্রশংসা করছেন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের সামনের দেয়ালসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠেছে। এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায়ও শিক্ষার্থীরা এই কার্যক্রম অব্যহত রেখেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা জানান, আমরা নিজেদের মতো করে কয়েকটি টিম গঠন করে শহরের বিভিন্ন দেয়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করছি। আমাদের রং-তুলির আঁচড়ে শহরটাকে রঙিন করতে চাই। এবিষয়ে যারা পারদর্শী তাদেরকে নিয়েই আমরা কাজগুলো করতেছি।
তারা আরো বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আমাদের দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে। দেশটা আমাদের সবার। এ জন্য আমাদেরই কাজগুলো করতে হবে। আমাদের শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিছন্ন অভিযানের মাধ্যমে শহর পরিস্কার করেছি। শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। এখন শিক্ষার্থীরা শহর রঙিনের কাজ করছে।
অভিভাবকরা জানান আমাদের ছেলে মেয়েদের এই কাজগুলোকে স্বাগত জানাই। তরুণ প্রজন্মের এমন আবেগ ও দেশপ্রেম আমাদের এই বাংলাদেশকে আবারও সামনে এগিয়ে নিতে কাজ করবে। আমাদের ছেলে মেয়েরা এতদিন আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল। আর এখন সে দেওয়ালে অংকনের কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট