সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

প্রবাসী আবু সাঈদ কেশবপুরের অসহায় পরিবারের পাশে

  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
অলিয়ার রহমান,কেশবপুরঃ
যশোরের কেশবপুরে অসহায় এক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আবু সাঈদ। শনিবার দুপুরে তার পক্ষে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রবাসী আবু সাঈদের বাড়ি কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মতিয়ার সালামের পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে পড়েন। চিকিৎসা খরচ ও সংসার চালাতে বিপাকে পড়েন মতিয়ার সালাম। বিষয়টি জানতে পেরে প্রবাসী আবু সাঈদ ওই পরিবারের জন্য সামথর্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেন। তার পক্ষে আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews