1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

মুরাদনগর উপজেলা নির্বাচনে নতুন চমক ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন

মোঃ বিল্লাল হোসাইন 
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪

মোঃ বিল্লাল হোসাইন ,কুমিল্লা উত্তর।।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে  মুরাদনগরের  ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায়  আলোড়ন সৃষ্টি করেছেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহিনুর আলম  শাহীন।

তিনি টিউবওয়েল প্রতীক পেয়ে উপজেলার ২২টি ইউনিয়নে প্রচারণার  শীর্ষে  অবস্থান করছেন।

সরেজমিন সূত্রে জানা যায়, ভাইস চেয়ারম্যান  প্রার্থী শাহীন ৩ নং   আন্দিকোট ইউনিয়নের গাংঙ্গেরকোট গ্রামের বাসিন্দা।  তিনি সৌদি আরবে তেলের পাম্প সহ হোটেল ব্যবসায় জড়িত। তার ভাই মাহাবুব আন্দিকুট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার।  শাহীন   সৌদিতে তার নীজ প্রতিষ্ঠানে  ৫ শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে মানব সেবায় এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন  । এদের মধ্যে ৩শতই মুরাদনগরের বাসিন্দা  । এই লোকগুলো  বিদেশে কাজ করে  দেশে  রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গুরুপূর্ণ ভূমিকা  রাখছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন জানান, আমি  নির্বাচিত হলে মুরাদনগর উপজেলার সার্বিক উন্নয়ণে  সরকারি বরাদ্দের সাথে আমার নিজস্ব  তহবিল থেকেও কাজ করবো।

সমাজে মাদক ও সন্ত্রাস সৃষ্টি  হয় একমাত্র বেকারত্ব থেকে।  তাই এই বেকারগুলোকে চিহ্নিত করে  কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আমার প্রধান লক্ষ।

ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ বাজার পুনরায়  চালু করা সহ উপজেলার উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবো।

উল্লেখ্য, আগামী ২৯ মে মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন।  উক্ত  নির্বাচনে চেয়ারম্যান পদে শক্ত কোন  প্রতিদ্বন্দ্বী না থাকলেও ভাইস চেয়ারম্যানদের  মধ্যে হবে ত্রিমুখী  লড়াই। এক্ষেত্রে  সমাজসেবক শাহীনই রয়েছেন বেশ জনপ্রিয়তায়। তার অপর প্রতিদ্বন্দ্বীরা হলো হাবিবুর রহমান ( উড়োজাহাজ),  সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল ( চশমা ), আতিকুর রহমান হেলাল ( তালা)  ও আব্দুল্লাহ নজরুল ( টিয়া পাখি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট