মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাহরাইনের স্বনামধন্য মজলিসে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বাহরাইন প্রতিনিধি, মানিক মিয়া : বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস আমন্ত্রিত হয়ে বাহরাইনের খালেদ বিন রাশেদ আল জায়ানি মজলিস, বিন হিন্দি মজলিস, সামির নাস মজলিস, শেখ নাওয়াফ বিন ইব্রাহিম বিন হামাদ আল খালিফা মজলিস, আল আইয়াম মজলিস, শেখ আবদুল্লাহ বিন খালিফা আল খালাফা মজলিস, আব্দুর রহমান আলমুআয়েদ মজলিস,কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভ হাসান বুকাহামাস মজলিস, প্রোফেসর ফয়সাল আল নাসের মজলিস, নাওয়াফ আল মাহমিদ মজলিস, আল সাকরান মজলিস, আব্দুল লতিফ জানাহি মজলিস, নাবিল আজুর মজলিস, আবদুল্লাহ বাঁকের মজলিস, বু কানান বুরহামা মজলিস, ইন্জিনিয়ার মাজেন আহমেদ আল ওমরান মজলিস, আল হাওয়াজ মজলিস, মুহাম্মদ সালাহ আলদীন মজলিস, আবু মাহাদী মজলিস, কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভ আহমেদ সাবাহ আলসালুম মজলিস, শেখ আবদুল হোসাইন বিন শেখ খালাফ আফসুর মজলিস, মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন ঈসা আলমান্নাই মজলিস, আবদুল জলিল আল আনসারি মজলিস, কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভ ড. হেশাম আলআশেরি মজলিস, পররাষ্ট্র মন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি মজলিস, ও কানু ফ্যামিলি মজলিসসহ স্বনামধন্য আরো অন্যান্য মজলিস ভিজিট করেন।

উক্ত মজলিসসমূহে বাহরাইনের রয়েল ফ্যামিলির সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিশিষ্ট ব্যবসায়ীগণ, বাহরাইন চেম্বারের সদস্যবৃন্দ, বিদেশী রাষ্ট্রদূত ও কূটনৈতিকবর্গসহ আরো অনেকের সাথে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ হয়। তিনি সাক্ষাৎকালে তাদের সাথে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews