মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

পুকুরের পানিতে ডুবে দেড় বছরের কন্যাশিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
হাফিজুর রহমান লাভলু ,শেরপুর প্রতিনিধি।।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী কন্যাশিশু রাইসা মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাইসা ওই গ্রামের আব্দুর রহিমের কন্যা।
জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাইসা বাড়ির আঙিনায় খেলা করছিল। এসময় তার বাবা আব্দুর রহিম জুম্মার নামাজে যাওয়ায় বাড়ির লোকেদের রাইসার দিকে খেয়াল রাখার কথা বলে মসজিদে চলে যান। কিছু সময় পর রাইসাকে না দেখে খোঁজাখুঁজি করলে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews