বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

তাইওয়ানে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯, আহত ১০৫০

  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪




তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৫০ জন। তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল আটটার দিকে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো তাইওয়ান।

মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে দক্ষিণ জাপান এবং ফিলিপাইনের কিছু অংশের জন্যও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews