বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

ট্রাম্পকে ‘বিদায় ঘণ্টার’ প্রস্তুতি নিতে বললেন ওবামা

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০

ব্যর্থতার দায় মাথায় নিয়ে তল্পিতল্পা বেঁধে চলে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বারাক ওবামা এ কথা বলেন। এদিকে মিশিগানে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেবেন।

এ সময় বাইডেন বলেন, জাদুর সুইচ চেপে মহামারি শেষ করতে সক্ষম হওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, একেবারে প্রথম দিন থেকেই মহামারি অবসানে সঠিক কাজটিই শুরু করব। আমাদের সিদ্ধান্ত বিজ্ঞান অনুযায়ী গ্রহণ করা হবে।

ফ্লিন্টে জো বাইডেন আরও বলেন, আমরা এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনব; তবে এর প্রথম পদক্ষেপ হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করা। গত সপ্তাহে ওবামা পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় এককভাবে বাইডেনের জন্য নির্বাচনী প্রচার চালিয়েছেন। সেখানে বাইডেনের সমর্থকদের আত্মপ্রসাদে না থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে তাদের আগাম ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews