1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

শেখ সাদী সুমন, ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি ভারতীয় এয়ারগান ও অ্যামোনিশনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবিহিনী। মঙ্গলবার রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন, হালকাটা এলাকার গাজী আহম্মেদ আলীর ছেলে গাজী শাহীন আলী (৪২)। তাকে ও উদ্ধার করা অস্ত্র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, সিভিল সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তি ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে শাহীন মিয়ার বাড়িতে সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে দুষ্কৃতিকারী গাজী শাহীন মিয়াকে অবৈধ দুইটি ভারতীয় এয়ারগান (৪.৫ মি.মি.) ও ৩৫০০ রাউন্ড অ্যামোনিশনসহ গ্রেপ্তার হয়।

সেনাবাহিনী জানায়, স্থানীয় থানায় তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় প্রভাব বিস্তারসহ নানান অভিযোগে মামলা রয়েছে। গাজী শাহীন যৌথবাহিনীর তল্লাশি কার্যক্রমে মিথ্যাচার করে অভিযানে অসহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট