1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে প্রস্তাবনার প্রতিবাদে সড়ক অবরোধ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ !

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে প্রস্তাবনার প্রতিবাদে সড়ক অবরোধ!

শাহ আলম, টাঙ্গাইল 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পূর্ব গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মহাসড়কের যমুনা সেতু পূর্ব গোলচত্বর অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে। তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এ সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।

আন্দোলনকারীরা বলেন, টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল যদি ঢাকা বিভাগে না থাকে, তাহলে একে স্বাধীন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, আমরা ফেসবুকে নানা লেখা দেখেছি। টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার খবর সম্পূর্ণ ভুল। এ বিষয়ে কোনো সরকারি চিঠি বা নির্দেশনা আমরা পাইনি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

অবরোধের কারণে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী শত শত যানবাহন ঘণ্টাব্যাপী আটকে পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনা শেষে দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট