শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত

কুমিল্লার দাউদকান্দি মহাসড়কে আওয়ামীলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার- ৭

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫




ঢাকা- চট্রগ্রাম মহা সড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধীতপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ বুধবার বাদী হয়ে ধৃত সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গোপনীয়তার স্বার্থে গ্রেপ্তার আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আসামীদেরকে আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর একটার সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার নিয়ে মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল করেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় তাঁরা পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে গতকাল রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে।
ভিডিও ফুটেজে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলার জিংলাতলী গ্রামের বিল্লাল হোসেন ব্যানার হাতে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁকে মহাসড়কে স্লোগান দিতে দেখা যায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews