1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

সন্দ্বীপের হৃদরোগে খোকনের মৃত্যু “হত্যা “মামলা দিয়ে সাংবাদিক শাহেদকে গ্রেফতারের অভিযোগ!

জি কিবরিয়া (চট্টগ্রাম)সন্দীপ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার মুছাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের আজমত খা গিনি মালাদারের বাড়িতে খোকনের স্বাভাবিক মৃত্যু “হত্যা” হিসেবে চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্দোষ সাহেদ সহ আট জন এবং ছয় মাসের এক বাচ্চাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
গত ৩ এপ্রিল ২০২৫ খোকন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। যাহা সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্ট প্রতিবেদনে ও হৃদরোগ জনিত কারনেই মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে ঘটনাটিকে হত্যা বলে চালিয়ে সন্দীপ থানায় মামলা দায়ের করা হয়। সন্দ্বীপ থানার মামলা নং -০১(০৪)২৫,জি আর মামলা নং -৩৫/২৫।
সরজমিনে ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ্য যে ভিকটিমের মৃতদেহ দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয় নাই। এতে প্রমাণ করে যে সংবাদদাতার এজাহার সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। ভিকটিমকে কেউ আঘাত করে নাই বা আঘাত জনিত কারণে ভিকটিমের মৃত্যু হয় নাই। সূত্রে জানা যায় প্রকৃতপক্ষে ভিকটিম একজন হৃদরোগে আক্রান্ত রোগী। তাহার শরীরের বিভিন্ন অংশে তিনটি রিং বা রক্ত চলাচল নল স্থাপিত অবস্থায় ছিল এবং তাহার বিভিন্ন অংশে ব্লগ থাকায় ডাক্তার তাহাকে সন্দ্বীপের মেটো পথে রিক্সা চলাচলে বারন সহ অনেক গুলো নিয়ম কানুন মেনে চলার নির্দেশ দিলেও ভিকটিম ঘটনার দিন তাহার সন্দীপ পৌরসভার বসবাস বাড়ি থেকে রিক্সাযোগে ঘটনার স্থানে এসে রিক্সা থেকে নেমে শরীর খারাপ অনুভব করিতেছে বলিয়া হঠাৎ মাটিতে লুটাইয়া পরে তৎপর সন্দীপ উপজেলা হাসপাতালে নেওয়ার হতে ভিকটিম মৃত্যুবরণ করে। এতে প্রমাণ করে যে ভিকটিমের মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু ছিল। সাংবাদিক সাহেব ও অন্যান্যদের সাথে ভিকটিমের শহীদ তাহাদের কোন বিরোধ ও ছিল না। বরং একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাহাদের কে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও এই মিথ্যা মামলার বিরুদ্ধে মুখ খুলেছেন।
সাংবাদিক শাহেদের পরিবার দাবি করেছে, শাহেদসহ সকল আসামি নির্দোষ। নির্দোষ শাহেদ কে ফাঁসিয়ে পরিবারকে হয়রানি করা হচ্ছে।এ ঘটনায় তারা ন্যায় বিচার ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে সন্দীপ উপজেলার সে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন সম্পূর্ণ রুপে মিথ্যা সাহেদ সহ সকল আসামী ষড়যন্ত্রের শিকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট