বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ সৈয়দ হোসেন। ওয়াজ কুরুনি সিকদার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০

নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ভিপি নূরের

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ অগাস্ট, ২০২৫




গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর অন্যান্য রাজনৈতিক দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তার দোসরদের আস্ফালন এখনো দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের অন্যতম ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির কার্যক্রম চলছে, যা বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের নির্বাচনের আগেই নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।”
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে নূর বলেন, “শুধু নির্বাচন বা কাউকে এমপি-মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন নয়। ছাত্রজনতা জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকেই দিতে হবে এবং নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। পরবর্তী নির্বাচন হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় এবং উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews