বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

‎‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ২ মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎‎বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ।

‎কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন বাপ্পি হত্যাচেষ্টা মামলার ১নং এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫নং আসামি।‎ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন বাবু। সম্প্রতি তিনি রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে তোলা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে।‎রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ১৫ আগস্ট ঘিরে পালিয়ে থাকা আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে ফিরে এসে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে অধিকাংশের নামেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। কড়া নজরদারিতে পুরো নগরীকে ঘিরে রাখা হয়েছে। এ সময় মহানগর পুলিশ তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews