শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

নীলফামারিতে  ভুয়া ডিবি পরিচয়ে  আটক ২

  • প্রকাশিত: রবিবার, ১০ অগাস্ট, ২০২৫



নীলফামারীর সৈয়দপুরে ভুয়া ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয়ে টাকা দাবি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাঙা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মো. আশরাফ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৬) এবং নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী মোল্লাপাড়ার মৃত ইনসানের ছেলে মো. ফারুক হোসেন (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার তারিকুল ইসলামের কাছে ডিবি পরিচয়ে টাকা দাবি করেন দুলাল ও ফারুক। তারিকুল কৌশলে তাদের বড় ভাই ভুট্টোর বাড়িতে ডেকে এনে ‘ভুয়া ডিবি’ বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
জানা গেছে, তারিকুল ইসলামের বিরুদ্ধে ভিসা প্রতারণার মাধ্যমে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অপরদিকে, দুলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলা ও আটক দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, দুলাল বিশেষ করে ভিসা প্রতারণার সঙ্গে জড়িতদের মামলা ও আটক দেখিয়ে অর্থ আদায় করত এবং নিজেকে ডিবি পুলিশের সোর্স পরিচয় দিত।
ঘটনার দিন দুলাল তারিকুলের কাছে দুই লাখ টাকা দাবি করেন। পরে ৬০ হাজার টাকায় সমঝোতার প্রস্তাব দিয়ে তাকে ডেকে এনে ফাঁসানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। আটক হওয়ার পর দুলাল বারবার ডিবি অফিসের এসআই জাকির হোসেনের সঙ্গে কথা বলার কথা উল্লেখ করলেও, এসআই জাকির দাবি করেন— “দুলাল সোর্স হিসেবে কাজ করার জন্য বহুবার বলেছে, কিন্তু আমি পাত্তা দিইনি। আমার নামে অপকর্ম করলে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আমার বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ সঠিক নয়।”তারিকুল ইসলাম বলেন, “দুলাল ভুয়া মামলা দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল, তাই তাকে আটক করা হয়েছে।”সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, “দুলাল নিজেকে ডিবি পরিচয় দিয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews