1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

পঞ্চগড়ে নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

মোঃ মাহমুদুল হাসান বাবু ,পঞ্চগড়
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।গত শনিবার বিকেলে উপজেলার শহরের ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা।
অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের জননী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনার দায়ে ২০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখার দায়ে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার এবং তাপমাত্রা সংরক্ষণ না করে ওষুধ রাখা, সৌজন্য স্যাম্প ল ওষুধ রাখার দায়ে তিথি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদ প্রদান ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী কর্তৃপক্ষ। এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বোদা বাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে আমরা ভোক্তাদের সচেতনতার সহিত পণ্য দ্রব্য ক্রয়সহ নাগরিক সেবা নিতে পরামর্শ দিয়েছি। জনস্বার্থে ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট