1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

মোঃ সাজেদ ইবনে আজাদ, টাঙ্গাইল 
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
টাঙ্গাইলে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকালে জেলার ৯ জন শহিদের কবরে শ্রদ্ধা জানানো হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আলামিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি।
এসময় জুলাই আন্দোলনে শহীদ হওয়া সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরা হয় সবার মাঝে।
অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট