শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২

  • প্রকাশিত: সোমবার, ৪ অগাস্ট, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় প্রায় ৬৩ মণ (২ হাজার ৫০০ কেজি) গরুর মাংসসহ দু’জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)।  রোববার রাতে (৪ আগস্ট) পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করেন।  এ সময় দু’জনকে আটক করা হয়। ওসি আরও জানান, গরুর মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে।  মান যাচাই ব্যতীত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল।  চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করে থাকে একটি অসাধু চক্র।  এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ,ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.রবিউল ইসলাম,  উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা.আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম,চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ রায়হান আলী,  ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সারোয়ার হাসান ওসি তদন্ত শহিদুল ইসলাম  প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews