মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যার প্রধান আসামি ‘ভাইজান’ গ্রেফতার!

  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫




হাটহাজারীর একটি হত্যা মামলার প্রধান আসামি ভাইজান বাহিনীর প্রধান মহিউদ্দিন শিবলু বাচা (৪৫) প্রকাশ ভাইজানকে গ্রেফতার করেছে র‍‍্যাব।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল পাঁচটার দিকে মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। থানা ও বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নগরীর বহাদ্দারহাট এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মদন তালুকদার বাড়ির ফরিদ আহাম্মদের পুত্র ভাইজান গ্রুপের প্রধান মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে গোপন তথ্যের ভিক্তিতে গ্রেফতার করে র‍‍্যাব। পরে তাকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোবারক আলম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রসঙ্গত, গত ৮ জুন রাত ১১টার দিকে সন্দ্বীপ কলোনির ফুটবল খেলার মাঠে ভাইজান বাহিনীর ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওই এলাকার রাজমিস্ত্রি আবু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews