হাটহাজারীর একটি হত্যা মামলার প্রধান আসামি ভাইজান বাহিনীর প্রধান মহিউদ্দিন শিবলু বাচা (৪৫) প্রকাশ ভাইজানকে গ্রেফতার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল পাঁচটার দিকে মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। থানা ও বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নগরীর বহাদ্দারহাট এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মদন তালুকদার বাড়ির ফরিদ আহাম্মদের পুত্র ভাইজান গ্রুপের প্রধান মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে গোপন তথ্যের ভিক্তিতে গ্রেফতার করে র্যাব। পরে তাকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোবারক আলম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রসঙ্গত, গত ৮ জুন রাত ১১টার দিকে সন্দ্বীপ কলোনির ফুটবল খেলার মাঠে ভাইজান বাহিনীর ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওই এলাকার রাজমিস্ত্রি আবু।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত