1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফুলছড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে নির্বাচন কর্মকর্তার মৃত্যু - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

ফুলছড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে নির্বাচন কর্মকর্তার মৃত্যু

মাহমুদুল হাবিব রিপন
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলের কোয়ার্টারের সামনেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

‎‎আব্দুস সোবহানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। তিনি ২০২১ সালের ২৫ জুলাই ফুলছড়ি উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন। ‎সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন আব্দুস সোবহান। কোয়ার্টারের দিকেই যাচ্ছিলেন তিনি। পথেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষার পর তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করা হয়। ‎ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল বলেন, আব্দুস সোবহান নিয়মিত ফজরের নামাজের পর হাঁটতে বের হতেন। তিনি উপজেলা কোয়ার্টারেই থাকতেন। আজ সকাল সাড়ে ৯টায় অফিসে না আসায় একজন সহকর্মী গিয়ে তাঁকে কোয়ার্টারের মেঝেতে পড়ে থাকতে দেখেন। ‎নির্বাচন কর্মকর্তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ প্রথম জানাজা শেষে গ্রামের বাড়িতে পাঠানো হবে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ‎

‎উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট