বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

শরীয়তপুরের ডামুড্যায় জেলেদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণে অনিয়ম!

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ হিসেবে জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন ডামুড্যা উপজেলা মৎস্য অধিদপ্তর।

এই উপকরণ শুধু কাটধারি জেলেদের মাঝে বিতরণ করা হবে। যেখানে প্রতিটি জেলে পাবে চারটি করে ব্ল্যাক বেঙ্গল প্রজাতি স্ত্রী ছাগল। সংশ্লিষ্ট অধিদপ্তরের পরিপত্র অনুপাতে প্রতিটি ছাগল ৮ কেজি ওজনের হতে হবে এবং কালো রঙের হতে হবে।দূর্বল ও রোগা হলে চলবেনা। এই উপকরণ জেলেরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করবে। কিন্তু মাঠ পর্যায়ে জেলেদের কাছ থেকে কর্তৃক আর্থিক বিনিময় নেয়ার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে । সুবিধাভোগী জেলেরা সাংবাদিকদের বলেন আমাদের কাছ থেকে অফিস কর্তৃক ৫০০ টাকা করে নেয়া হয়েছে। এ সময় ডামুড্যা অতিরিক্ত  দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা গোসেরহাট, আবুল কাশেম বলেন আর্থিক বিষয়ে এ পর্যন্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ পাওয়া গেলে যথা উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অত্র অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার কর্মচারী আশিকুর রহমান নাহিদ জেলেদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন। এবং তিনি বলেন আমি সবার টাকা ফেরত দিয়ে দেব। অনিয়মের বিষয়বস্তু নিয়ে এলাকার সচেতন জনতা প্রতিবাদ জানালে মৎস্য কর্মকর্তা তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন। অতঃপর ক্ষিপ্ত জনতা সাংবাদিকদের বলেন এসব কর্মকর্তা-কর্মচারী এখনো যদি এই ধরনের অনিয়ম চালিয়েই যায় তাহলে কেন এমন পরিবর্তন হয়েছিল এই দুর্নীতির সঠিক বিচার চেয়ে বিভিন্ন জনে বিভিন্ন মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews