রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬




কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মরহুম জিন্নত আলীর ছেলে।

কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের বাসিন্দা কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর ভাদার্ত্তী দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুম মোশাররফ হোসেনের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মো. আসাদ উল্লাহ আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা টেলিভিশন  সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা আহবায়ক মো. পনির খন্দকার, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, কাপাসিয়া ছাত্রদলের আহবায়ক শিশির মনির, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক হিমেল খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুম মো. মোশাররফ হোসেন কিডনি ও লিভারজনিত জটিল রোগে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews