মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ তিন জন নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চাচা-ভাতিজাসহ তিন জন নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ দু্র্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮) একরামুল হকের ছেলে মোশারফ হোসেন ও মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)।

স্বজনরা জানায়, ওই সময় মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিস্কার করছিলেন। এরপর অন্য একটি ঘরের চালায় পা রাখলে বিদ্যুতায়িত হন তিনি । এসময় তার চাচা আফজাল ও মোশারফ তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম দেশকাল নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews