1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে থানার ভেতরে ছাত্রদলের হামলায় ২ শিক্ষার্থী আহত

মো. গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারের ওপর হামলার ঘটনায় বিচার চাইতে এসে মারধরের শিকার হন ছাত্র প্রতিনিধি ইলমান ফারাবিসহ কয়েকজন।
শনিবার (২২ মার্চ) দুপুর ১ টার দিকে সদর মডেল থানার ভেতরে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকতসহ তার লোকজন ফারাবিদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। এতে ২ জন আহত হয়েছে।
এরআগে পৌর শহরের বাইশমারা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রিকশা ভাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারকে মারধর করে স্থানীয়রা। এ ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র প্রতিনিধি ফারাবিসহ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে তারা সদর মডেল থানায় বিচারের জন্য এসে জড়ো হয়। থানার ভেতরেই তাদের সঙ্গে লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সৈকতসহ তার লোকজন তাদের মারধর করে। এতে ফারাবিসহ ২ জন আহত হয়। এ ঘটনায় তারা বিচারের দাবিতে থানা গেইটে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক একেএম ফরিদ উদ্দিন ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। তবে তারা কোনভাবে শান্ত হচ্ছিল না। পরে ঘটনাটি নিয়ে ওসির কক্ষে বৈঠকে বসেন পুলিশ ও যুবদল-জামায়াতের সিনিয়র নেতারা।
অভিযুক্ত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকত বলেন, রিকশা ভাড়া নিয়ে পলিটেকনিকের সামনে এক ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তারা পৌর ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিপ্লবকে দোষারোপ করে। তাকে ধরে এনে মারধরের হুমকি দেয় শিক্ষার্থীরা। ঘটনাটি জানতে থানায় আসলে তারা ক্ষুদ্ধ হয়ে উঠে তেড়ে আসে। এসময় তাদের সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ সময়ের কন্ঠস্বরকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতার হাতাহাতির ঘটনায় দলের সিনিয়র নেতারা রোববার বসবেন। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে সিনিয়র নেতারা দায়ভার নেবেন। এছাড়া পলিটেকনিকের সামনে ছাত্রের ওপর হামলার ঘটনায় মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট