বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক

মার্কেট দখলকে কেন্দ্র করে আয়নাল হক নামের একজনকে কুপিয়ে যখম

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪




আশুলিয়ার বাইপালে ভাংগারী পট্টি নামের একটি ভাংগারী মার্কেট দখল চেষ্টাকালে আয়নাল হক নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর আনুমানিক ১:৩০ টার সময় উক্ত মার্কেটের সামনে একদল সন্ত্রাসী আয়নাল নামের ওই ব্যক্তিকে কুপিয়ে ফেলে রেখে যায়।

জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাইপাইল ভাংগারী পট্টি নামক মার্কেটটি দীর্ঘদিন ধরে কয়েকটি গ্রুপ নামসর্বস্ব দলিল দেখিয়ে দখলের চেষ্টা চালায় এনিয়ে সংঘর্ষও হয়েছে ও হত্যা করা হয়েছে ফয়সাল নামের এক গার্মেন্টস মেশিনারিজ ব্যবসায়ীকে। মার্কেট দখল বানিজ্য ও ফয়সাল হত্যাকান্ডকে কেন্দ্র করে মামলাও হয়েছে একাধিক ব্যক্তির নামে তবুও থামেনি মার্কেট দখলের চেষ্টা। তারই ধারাবাহিকতায় আজকের এই সন্ত্রাসী হামলা বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়রা আরও জানান বিগত সৈরাচার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ওই মার্কেট দীর্ঘ চার বছর দখলে রেখেছিলেন আওয়ামী মহিলা যুবলীগের এক নেত্রী।তবে সরকার পতনের পর টিকতে না পেরে দখল ছেড়েদেন ওই নেত্রী। এরপর মার্কেট ও জমির প্রকৃত মালিক দাবি করে দখলে নেন আয়নাল হক এবং মার্কেটের সামনে ব্যানার লাগিয়ে নাম করণ করেন ভাই বোন মার্কেট।

তার কয়েক দিন পরেই শফিকুল নামের অপর এক ব্যক্তি সেই জমির মালিকানা দাবি করে ব্যানার লাগিয়ে দেন মার্কেটের সামনে এই নিয়ে চলে তুমুল সংঘর্ষ একেরপর এক মারামারি কাটাকাটি আর আজও সেই সুত্র ধরেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আয়নাল। ঘটনার বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়েছে কি না জানতে চাইলে ভুক্তভোগীর পরিবারের লোকজন জানায় প্রাথমিক চিকিৎসা শেষে থানায় যাবো।

সন্ত্রাসীদের চিনতে পেরেছেন কি না জানতে চাইলে ভুক্তভোগীর পরিবার বলেন হ্যা বেশ কয়েকজনকে আমরা চিনতে পারছি তারা হলেন বিগত সৈরাচার সরকারের দোসর আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের পালিত ক্যাডার রিয়াজ মোল্লা ও বোরহান এছাড়াও তাদের সাথে অনেকেই ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews