শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি  মনোনীত হলেন নাহিদুজ্জামান নিশাদ

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
Oplus_0

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি পদে শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদকে মনোনীত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়।  ১৪ নভেম্বর স্বাক্ষরিত ওই পত্রের উল্লেখ করা হয়, দলীয় নির্দেশক্রমে নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নাহিদুজ্জামান নিশাদ দলীয় নীতি, আদর্শ এবং শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে যথাসাধ্য চেষ্টা করবেন এমনটাই দলের হাইকমান্ড মনে করেন।ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু বলেন, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বিএনপির দুর্দিনের কান্ডারী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। তিনি বলেন, দলের সংকটময় মুহূর্তে অভিজ্ঞ এ নেতা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দল তাঁকে সঠিক মূল্যায়ন করেছে। তাঁর মতো কর্মঠ ও নির্ভীক নেতার নেতৃত্বে গাইবান্ধা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews