গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি পদে শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদকে মনোনীত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়। ১৪ নভেম্বর স্বাক্ষরিত ওই পত্রের উল্লেখ করা হয়, দলীয় নির্দেশক্রমে নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপি'র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নাহিদুজ্জামান নিশাদ দলীয় নীতি, আদর্শ এবং শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে যথাসাধ্য চেষ্টা করবেন এমনটাই দলের হাইকমান্ড মনে করেন।ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু বলেন, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বিএনপির দুর্দিনের কান্ডারী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। তিনি বলেন, দলের সংকটময় মুহূর্তে অভিজ্ঞ এ নেতা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দল তাঁকে সঠিক মূল্যায়ন করেছে। তাঁর মতো কর্মঠ ও নির্ভীক নেতার নেতৃত্বে গাইবান্ধা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করছি।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত